test

আবার দেখা হলে

আবার দেখা হলে,
সবুজে মোড়ানো পাহাড়পুরে
চন্দন তিলক মেখে ঝর্ণা জলে 
ভাসাবো ভালোবাসার নীল।
কবিতাচক্রে অধরা নীলকান্তমণি 
বড্ড যত্ন করে স্পর্শ করবো 
মমতা প্লাবনে জানাবো ভালোবাসি কত। 
আচমকা শীতল অনুভূতির বৃষ্টি
হৃদয়ে ঝড়োমেঘ ডেকে নিবে 
শুভদৃষ্টি হবে সেদিন 
উজ্জল রোদসী চোখে। 
ডাহুকী হুংকারে নোনাপানি বয়ে যাবে
স্বপ্নময় ইচ্ছেরা কবিতিকা সংসদ বসাবে 
গল্পের ছলে হাত রাখবো হাতে 
জোছনাকুমারীর লাজুক হাসি
কিনে নিবো ভালোবাসার দামে। 
এরপর আবার দেখা হলে 
বলে দিবো নিঃসংকোচে, 
ভালোবাসি প্রিয়তা একাকাশ সমান।
~আবার দেখা হলে
©ইশতিয়াক হোসেন

28-03-18
আবার দেখা হলে আবার দেখা হলে Reviewed by Md Istiaq Hossain on May 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.