হঠাৎ মধ্যরাতে ব্যথা টলমল করে বুকের বাম পাশটাতে
এক সুমুদ্দুর স্মৃতিকথা তীর হয়ে এসে রক্তাক্ত করে হৃদয় ভূমি!
একসময়ের সবচেয়ে চেনা মেয়েটি
যাকে আমি "আমার" বলে জানতাম
ক্রমশ দূরে যেতেযেতে অস্পষ্ট হয়ে ওঠে
এখন সে যথেষ্ট অচেনা! অজানা!
ভোরে ঘুমটা ভাঙার পর তাঁর ভাঙা কণ্ঠে
মোবাইলের অপার থেকে যে দরদ ভেসে আসতো
তা পৃথ্বীর যেকোনো অমৃত থেকে সুস্বাদু ছিলো!
তাঁর মুৃখের "খাইসো" শব্দটি ক্ষুধার্ত করে তুলতো দ্বিগুণ।
সহস্র রূপসীর কাঁচা শরীরের থেকেও তাঁর হাতের আঙুলের স্পর্শ আমার কাছে অধিক আবেদনময়ী ছিলো,
একদিন আমাদের ভালোবাসায় পবিত্রতার বর্ষণ হতো
দুজনকে অক্টপাসের মতো জড়িয়ে রাখতো মুগ্ধতা, শুদ্ধতা।
আমরা একে অন্যের থেকে আড়াইশো মাইল দূরে অবস্থান করলেও
কখনো দূরত্ব আমাদের কে স্পর্শ করতে পারেনি।
আমাদের ভালোবাসা ছিলো জলের মতো
কখনো শান্ত! কখনো অশান্ত!
শেষ বিকেলের হলদে আলোয় তাঁর চোখের তারায় আমি যে মায়া খুঁজে পেতাম
তা সঙ্গমের চেয়েও নিযুত রূপবতী ছিলো।
আমরা তখন ভালোবাসার জন্য বাঁচতাম!
একে অন্যকে ভালো রাখতে আমরা সব করেছি।
তবুও কেনো জানি আমাদের মাঝে একটা বিচ্ছেদের দেওয়াল মাথাচাড়া দিয়ে ওঠে
সকল আলো নিভে যায়,
আমরা বিশ্বাস করতে শিখেনি, উই আর নট মেড ফর ইচ আদার।
শূন্যতা বাড়তে থাকে, দূরত্ব সীমান্তপথ অতিক্রম করে, মুঠোফোনটা আর আগের মতো বাজে না
"খাইসো" শব্দটি বিলুপ্ত হয়ে যায়
আমরা ভুলে যেতে প্রাণপণ যুদ্ধ করি "আমরা ভালোবেসেছিলাম"।

-দূরত্ব
©ইশতিয়াক হোসেন
©ইশতিয়াক হোসেন
-দূরত্ব
Reviewed by Md Istiaq Hossain
on
July 08, 2018
Rating:

No comments: