test

অবাক মেয়ে

আমি একটি অবাক মেয়ের গল্প জানি;
খুব সাধারণ একটি জীবন,
অল্পসল্পে খুশি থেকে
সাজিয়ে রাখে আপন ভুবন।
এক পৃথিবী স্বপ্ন চোখে চেয়ে থাকে সে যোজন দূরে
সীমাহীন শূন্যতা আশ্রয় খুঁজে পায় সেই চোখেতে।
অদ্ভুত তাঁর দৃষ্টি মমত্ববোধ করে সৃষ্টি
যখনই চোখ রাখি তাঁর চোখে
সে কি কাব্যময় এক অনুভূতি!
ভরে যায় বুক অনিন্দ্য সুখে।
তাকে হাসতে দেখি গায়তে দেখি
অতিকথায় মুখর এক একটি প্রহর,
শরৎ বা জীবনানন্দের বইয়ের মতো
বন্ধনের মায়াজালে আবদ্ধ তাঁর শহর।
এক পৃথিবী গল্প নিয়ে
দিব্বি কেটে যাচ্ছে তাঁর জীবন।
নিযুত ভাবনা বিষে দগ্ধ
অথচ কাওকে ভালোবাসতে কোন কৃপণতা নেই।
আমি তাকে দেখেছি বিশালাকাশের ন্যায়
উজার করে দিতে স্নেহ মমতা ভালোবাসা
ঠিক যখন পাহাড়সম দুঃখব্যথা গ্রাস করেছে তাকে।
একটি মানুষ নীরবে নিভৃতে চোখের জলে ভেসে
কি করে অন্যকে ভালোবেসে যেতে পারে
আমি তাকে দেখে শিখেছি।
পৃথিবীটা যখন সম্পূর্ণ রূপে প্রতিকূলে
অশান্তির বেড়াজাল অক্টপাসের মতো আটকে আছে চারিপাশ
পুড়ে ছাই হয়ে যাচ্ছে হৃদয় ভূমি
ঠিক তখনো তাঁর মুখে আমি বিরক্তির ছাপ দেখিনি
কখনো বলতে শুনিনি, "দূরে যাও, আমার মন ভালো নেই"।
বরং সে হেসেছে যদিও মেকী হাসি তবুও
হেসেছে অন্যকে হাসিয়েছে
পৃথিবীর কেউ বুঝতে পারেনি ভেতরটা তাঁর অঝোরধারায় কাঁদছে।
আমি তাকে দেখে জেনেছি,
"যে পৃষ্টার পুরোটা জুড়ে শুধু অবমাননা, দীর্ঘশ্বাস, অবজ্ঞা
সেখানেও একটি সুন্দর হৃদয়ের পুষ্প অঙ্কিত হতে পারে
অকৃত্রিম ভালোবাসায় আলোকিত হতে পারে অন্তর।
খুব কঠিন বাস্তবতা গুলো খুব সহজেই হাওয়ায় মিষ্টির মতো নিঃশেষ হয়
অযুত মন্দ লাগার ভিড়েও এক টুকরো ভালো লাগা স্মৃতি হয়ে রয়ে যায়।"
আমি তাকে যত দেখেছি যত জেনেছি যত বুঝেছি
ততখানি বা তার দ্বিগুণ অবাক হয়েছি
তাই তাঁর নাম দিয়েছি আমি "অবাক মেয়ে"।
আমি বরাবরি সুন্দরের পূজারী
সুন্দরের প্রশংসা করতে আমি কখনো কৃপণতা করি নি
অথচ তাকে কখনো তাঁর অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা মুখ ফুটে বলা হয়নি।
কখনওই বলা হয়নি " তুমি ঐশ্বরিক"।
আমার খুব ইচ্ছে তাকে একদিন প্রশ্ন করবো
" ভেঙ্গেচুরে কষ্ট পেতে পেতে কি করে অন্যকে হাসিখুশি রাখা যায়?
নিজের মন্দ লাগাকে প্রশ্রয় না দিয়ে অন্যকে ভালো রাখার মন্ত্র সে কোথা থেকে শিখেছে! "
কি অদ্ভুত মেয়ে সে!
সবার সামনে সর্বদা হাস্যজ্জ্বল মুখ
অথচ ভেতরবাড়ি কষ্টে ভরা
তীব্র বেদনায় ফেটে যাচ্ছে তাঁর বুক।

~অবাক মেয়ে
©ইশতিয়াক হোসেন
 

উৎসর্গ,
আমার আপা'কে।



অবাক মেয়ে অবাক মেয়ে Reviewed by Md Istiaq Hossain on May 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.